সর্বোচ্চ ভোট পেয়েছেন ইমদাদুল হক

২৬ অক্টোবর, ২০১৯ ১৮:৪৮  
আইএসপিএবির কার্যকরী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় ভোট গ্রহণের পর প্রার্থীদের উপস্থিতিতেই গুলশানের ইম্যানুয়েল কনভেনশন হলের দ্বিতীয় তলায় চলে ভোট গণনা। গণনা শেষে ভোটের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বাবু। এসময় দুই নির্বাচন কমিশনার তৌহিদ হোসেন ও বীরেন্দ্রনাথ অধিকারী ছাড়াও আপলি বোর্ড সদস্য আব্দুর রাজ্জাক, হাফেজ রহমান এবং মোঃ আবুল খায়ের উপস্থিত ছিলেন। নির্বাচনে সর্বোচ্চ ১০১ ভোট পেয়েছেন ইমদাদুল হক। এছাড়াও আমিনুল হাকিম ৯৫ ভোট, আহমেদ জুনায়েদ ৯১ ভোট, মইনুদ্দিন আহমেদ ৮৬ ভোট, নাজমুল করিম ভুইয়া ৮৪ ভোট, এফএম রাশেদ আমিন ৮১ ভোট, সারোয়ার আলম শিকদা ৭৮ ভোট, আনোয়ারুল আজিম ৭৭ ভোট ও কামাল হোসেন ৭৬ ভোট পেয়েছেন। ভিন্ন ব্যালট হলেও এরা সবাই টিম ইউনাইটেড গ্রুপের হয়ে নির্বাচনে অংশ নেন। কমিশন জানিয়েছে, সাধারণ ক্যাটাগরিতে মোট ভোট পড়েছে ১১৩টি। ত্রুটির কারণে ৫টি ভোট বাতিল করা হয়েছে। এর মধ্যে সবগুলোতে ভোট দেয়ায় একজনের ভোট বাতিল হয়।